নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া ঘাট এলাকার জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আগুনে কার্যালয়ের ভেতরে থাকা বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও নব নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়ার ছবি, চেয়ার-টেবিল, টেলিভিশন ও আসবাবপত্রসহ কার্যালয়টি পুড়ে যায়। তাতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বিএনপির স্থানীয় নেতারা দাবি করছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাত আনুমানিক সাড়ে ৩টায় আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন ছুটে এসে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে কার্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু বলেন, গত ১২ ফেব্রুয়ারি বিএনপির নিরন্কুশ বিজয় মেতে নিতে পারেনি এবং বিএনপির কথা শুনলে যাদের গায়ে আগুন জ্বলে সেই সব দুর্বৃত্তরা বিএনপির এ কার্যালয়ে আগুন দিয়েছে।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, অপরাধীদের চিহ্নিত করে বিচার করতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
[Disclaimer: You may visit the news source- www.khaborerkagoj.com]

