Beta Ver. 0.04
Tuesday, October 27, 2026
Homeপ্রধান শিরোনামবিদেশি পর্যটকদের কার্ড থেকে আয় করা ডলারের ১৫ শতাংশ রাখতে পারবেন ব্যবসায়ীরা

বিদেশি পর্যটকদের কার্ড থেকে আয় করা ডলারের ১৫ শতাংশ রাখতে পারবেন ব্যবসায়ীরা

বিদেশি পর্যটকদের কাছ থেকে কার্ডের মাধ্যমে পাওয়া ডলারের একটি অংশ নিজেদের বৈদেশিক মুদ্রার হিসাবে রাখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মল ও খুচরা বিক্রয়কেন্দ্রসহ পর্যটকদের সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংরক্ষণ করতে পারবে। বাকি অর্থ টাকায় ভাঙিয়ে নিতে হবে।

রোববার (২৫ অক্টোবর) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে তাদের অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রার হিসাবে রাখার সুযোগ দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের উদ্দেশ্য বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রি উৎসাহিত করা এবং আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার সহজ করা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা বিক্রি করতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়। নতুন সুবিধায় সংরক্ষিত অর্থ দিয়ে তারা বৈধ বৈদেশিক ব্যয় মেটাতে পারবে।

এতে বিদেশি পর্যটকদের সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর ডলার ব্যবস্থাপনা সহজ হওয়ার পাশাপাশি বিদেশিদের কাছে পণ্য ও সেবা বিক্রিতে আগ্রহ বাড়তে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে লেনদেনও আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

তবে অর্জিত বৈদেশিক মুদ্রার ১৫ শতাংশের বেশি সংরক্ষণের সুযোগ থাকছে না।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর