Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeপ্রধান শিরোনামধর্মের নামে প্রতারণা রাজনীতি হতে পারে না: মির্জা ফখরুল

ধর্মের নামে প্রতারণা রাজনীতি হতে পারে না: মির্জা ফখরুল

ধর্মের নামে প্রতারণা কখনোই সঠিক রাজনীতি হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, ‘মা-বোনদের ভুল বুঝিয়ে বলা হচ্ছে-দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। ধর্মের নামে এ ধরনের বিভ্রান্তি ছড়ানো কখনোই সঠিক রাজনীতি হতে পারে না।’ 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়নের কিশমত দৌলতপুর মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনি সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনীতি করলে করুন, কিন্তু মিথ্যা কথা বলবেন না। জামায়াত ইসলামের কথা বলে, অথচ আলেম-ওলামারা নিজেরাই বলছেন- জামায়াতে ইসলামী কোনো ইসলামিক দল নয়। তারা ইসলামের নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে।’

তিনি বলেন, ‘বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা দেশের উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার রাজনীতি করি।’

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার ইনশাআল্লাহ জনগণ ভোট দিতে পারবে এবং একটি ভালো ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।’

[Disclaimer: You may visit the news source- www.khaborerkagoj.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর