Beta Ver. 0.04
Tuesday, June 2, 2026
Homeপ্রধান শিরোনামহাতিয়ায় এনসিপির ৭ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

হাতিয়ায় এনসিপির ৭ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

নোয়াখালী  হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে এনসিপির ৭ নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। একই সঙ্গে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার কথা জানান যোগদানকৃত এনসিপির নেতা-কর্মীরা। এ সময় তাদেরকে মালা দিয়ে বরণ করে নেন নোয়াখালী-৬ হাতিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তমরদ্দি ইউনিয়নে ধানের শীষের এক র্নিবাচনি উঠান বৈঠকে তারা যোগদান করেন।

যোগদান করা নেতারা হলেন, তমরদ্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এনসিপির সদস্য সচিব হেলাল, যুগ্ম আহ্বায়ক মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক রাব্বি, সদস্য রাসেল উদ্দিন, সাদ্দাম হোসেন ও ফারুফ উদ্দিন।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে তমরদ্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে  স্বপন ডাক্তারের বাড়িতে উঠান বৈঠক করেন বিএনপি মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এ সময় আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করতে উপস্থিত লোকজনকে তিনি আহ্বান জানান। একই সঙ্গে হাতিয়ার নদী ভাঙন রোধ, ভূমিহীনদের পুনর্বাসন, হাতিয়ার যাতায়ত ব্যবস্থার উন্নয়ন ও হাতিয়াকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানান। উঠান বৈঠকে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে বিএনপিতে যোগ দেওয়া হেলাল উদ্দিন জানান,  দীর্ঘ দিন এনসিপির ৭ নং ওয়ার্ডের সদস্য সচিবের দায়িত্ব পালন করেছি। আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলাম। আজ থেকে ধানের শীষের পক্ষেই কাজ করব।

এ ব্যাপারে এনসিপির তমরদ্দি ইউনিয়নের সদস্য সচিব ছাইফুল ইসলাম বলেন, এ কমিটি অনেকদিন পর্যন্ত অকার্যকর ছিল। অনেক দিন তারা দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিত। তারা কোনো দলে যোগদান করেছে কি না আমার জানা নেই।

[Disclaimer: You may visit the news source- www.khaborerkagoj.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর