Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeরাজনীতি‘জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি’

‘জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি’

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বিএনপির প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি, আর সেই শক্তিকে সঙ্গে নিয়েই সব ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বুধবার দুপুরে বাগেরহাটের রামপালে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের জানমাল, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পূর্ণমাত্রায় নিশ্চিত করা হবে। জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি, আর সেই শক্তিকে সঙ্গে নিয়েই সব ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে জবাবদিহিতা প্রতিষ্ঠা করে দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটানো হবে। ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব। এ জন্য ধানের শীষে ভোট দিতে সবাইকে আহ্বান জানান তিনি।

নির্বাচনী জনসভায় গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মুজিবর রহমানা জোয়ারদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শরাফত হোসেন সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফাকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা প্রমুখ।

[Disclaimer: You may visit the news source- www.bd-pratidin.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর