Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeপ্রধান শিরোনাম৫ জেলার ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

৫ জেলার ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে পাঁচ জেলার ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

রবিবার (২৫ জানুয়ারি) সভামঞ্চে বক্তব্য শেষে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি।

তারেক রহমান বলেন, ‘এই মানুষগুলোকে আপনারা চেনেন। যে মানুষগুলো আগামীতে আপনাদের এলাকার উন্নয়নের সূচনা করবেন। আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব এই মানুষদের ওপর থাকবে। আপনাদের এলাকার উন্নয়ন হচ্ছে কী হচ্ছে না- তাদের কাছে গিয়ে অভাব-অভিযোগের কথা জানাতে পারবেন। তাদের নির্বাচিত করেন, তাহলে তারা আপনাদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন।’ 

তিনি আরও বলেন, ‘১২ তারিখ যাতে কেউ আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সে বিষয়ে সজাগ থাকবেন। যাতে আপনার জীবন নিরাপদ এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করতে পারেন।’ 

এ সময় তারেক রহমানসহ প্রার্থীরা ধানের শীষ হাতে নিয়ে সমাবেশে উপস্থিত লাখো জনতার উদ্দেশে হাত নাড়েন।

[Disclaimer:You may visit the news source-www.khaborerkagoj.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর