Beta Ver. 0.04
Tuesday, June 2, 2026
Homeপ্রধান শিরোনামবিএনপির সমাবেশে গরমে অসুস্থ ১০

বিএনপির সমাবেশে গরমে অসুস্থ ১০

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশ চলাকালে ভিড়ের চাপে ও গরমে অন্তত ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মাঠে থাকা মেডিকেল টিম থেকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

রবিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জনসমাবেশস্থলে অসুস্থ হয় কর্মীরা। তাদের দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় সমাবেশে অবস্থান করার একপর্যায়ে হঠাৎ কিছু নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েন। সমাবেশস্থলে স্বেচ্ছাসেবকরা পানি ও প্রাথমিক সহায়তা দেন এবং মেডিকেল টিম তাদের চিকিৎসা দেন। সহকর্মীরা তাদের উদ্ধার করে দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, পলোগ্রাউন্ড মাঠ থেকে দুজনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন তারা। তারা হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

[Disclaimer:You may visit the news source-www.khaborerkagoj.com]


অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর