Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeখেলামিরপুরে ধসের বাজে রেকর্ড শান্তদের 

মিরপুরে ধসের বাজে রেকর্ড শান্তদের 

ভারত সিরিজ জুড়েই ছিল অজুহাতের ছড়াছড়ি। ভারতের মতো দলের বিপক্ষে ভারতের বিপক্ষে খেলা সহজ নয়, এই কথা অকপটে বলতে ও বিশ্বাস করাতে অসুবিধা হয়নি। পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়ায় চেন্নাই ও কানপুর টেস্টে সমালোচনার হাত থেকে কিছুটা ছাড়ও উপভোগ করেছেন ক্রিকেটাররা। 

কিন্তু মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চেনা উইকেট-কন্ডিশনেও ধসের বাজে রেকর্ড গড়েছে বাংলাদেশ। তাও টেস্টের প্রথম দিন দ্বিতীয় সেশনের শুরুতেই অলআউট হয়েছে মাত্র ৪০.১ ওভারে ১০৬ রান করে। মিরপুরের উইকেট শুষ্ক, স্পিন বোলিং বান্ধব করে বানানো হয়েছে। অথচ প্রোটিয়া পেসে ধসে গেছেন নাজমুল শান্ত-মুমিনুল হকরা। 

মিরপুরে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউটের বাজে কীর্তি। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেটা অবশ্য ছিল দ্বিতীয় ইনিংসে। এবার প্রথম ইনিংসে ১০৬ রানে থামল ফিল সিমন্সের শিষ্যরা। 

মিরপুরে এর আগে দ্বিতীয় সর্বনিম্ন রান ছিল ৪৫.৪ ওভারে শ্রীলঙ্কার বিপক্ষে ১১০। ২০১৮ সালে ধসে গিয়েছিল বাংলাদেশ। এছাড়া ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজকে ৩৬.৪ ওভারে ১১১ রানে অলআউট করেছিল বাংলাদেশ। ২০১৪ সালে জিম্বাবুয়েকে থামিয়েছিল ১১৪ রানে। গত বছর আফগানিস্তান অলআউট হয়েছিল ১১৫ রানে।  

[Disclaimer: you may visit the news source- samakal.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর