Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমআমার দেশসাংবাদিক আবাসনের জায়গা এখনো আ.লীগ নেতার দখলে

সাংবাদিক আবাসনের জায়গা এখনো আ.লীগ নেতার দখলে

মিরপুরের পল্লবী আলুন্দি ঝিলপাড়ে অবৈধভাবে গড়ে ওঠা বস্তিতে অবাধে চলছে অস্ত্র ও মাদক ব্যবসা। জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের আবাসনের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বরাদ্দ করা জায়গা দখল করে অবৈধভাবে বস্তি গড়ে তোলেন এলাকার গডফাদার হিসেবে চিহ্নিত সাবেক এমপি ইলিয়াস মোল্লা। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও পলায়নের পর ইলিয়াস মোল্লা গা ঢাকা দিলেও ওই বস্তি এখনো তার নিয়ন্ত্রণে রয়েছে। রাজধানীর পল্লবীর আলুন্দি ঝিলপাড়ের বস্তি এলাকা ঘুরে ও বস্তিবাসীর সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তিনশ সাংবাদিক পরিবারের আবাসন গড়ে তুলতে ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে রাজধানীর পল্লবীর ঝিলপাড় মসজিদের পাশে সাত একর জমি বরাদ্দ দেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সাথে সাথে এই বিশাল জমি জোর করে অবৈধভাবে দখলে নেয় ঢাকা-১৬ আসনের দলীয় এমপি ইলিয়াস মোল্লা। একাংশে বস্তি বানিয়ে ভাড়া দেয় আর অন্য অংশে গড়ে তুলে গরুর খামার।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ইলিয়াস মোল্লা সাংবাদিকদের জাগায় অবৈধভাবে বস্তি, দোকান ও অস্থায়ী মার্কেট করার পর সেখানে অবৈধভাবে বিদ্যুৎ, গ্যাস ও ওয়াসার পানির সংযোগের ব্যবস্থা করে ইলিয়াস মোল্লা।এখনো নিজস্ব বাহিনীর মাধ্যমে প্রতি মাসে ভাড়া তুলেছেন।কিন্তু এ বস্তিতে তার নিয়ন্ত্রণ অটুট রয়েছে। মাদকের ব্যবসাও থেমে নেই। বরং ইলিয়াস মোল্লার আত্মীয় এবং দলীয় লোকের মাধ্যমে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, সাংবাদিকদের জায়গার কিছু অংশে ইলিয়াস মোল্লা নিজেই অবৈধভাবে গরুর খামার গড়ে তুলেছেন।পরবর্তীতে তার ভাগ্নে সালমান মোল্লা অবৈধভাবে উক্ত এ জায়গায় বস্তি ও দোকানঘর স্থাপন করে ভোগ দখল করে আসছেন। সালমান মোল্লা শুধুমাত্র বিদ্যুৎ বিল বাবদ বস্তিবাসীর কাছ থেকে প্রতিমাসে চার লাখ টাকা ও বস্তির পূর্ব পাশে অবৈধ স্থাপনা থেকে তিন লাখ টাকা তোলেন। ঝিলের পশ্চিম পাশের বস্তি থেকে ইলিয়াস মোল্লার ছোট ভাই আলী মোল্লা প্রতি মাসে চার লাখ টাকা চাঁদা তোলেন।

[Disclaimer: You may visit the news source-dailyamardesh.com

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর