Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমআমার দেশএখন গাড়ি কিনতে ঋণ পাবেন ৬০ লাখ

এখন গাড়ি কিনতে ঋণ পাবেন ৬০ লাখ

গাড়ি কেনার ক্ষেত্রে ব্যাংক ঋণের পরিমাণ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। আগে সর্বোচ্চ সীমা ছিল ৪০ লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।সার্কুলারে বলা হয়েছে, গাড়ির বর্তমান বাজারমূল্য বিবেচনায় এই পরিবর্তন আনা হয়েছে। আগে গাড়ি কিনতে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ দিতে পারত ব্যাংক, এখন তা বাড়িয়ে ৬০ লাখ টাকা করা হয়েছে।এ ছাড়া এখন গাড়ির দামের সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে, আগে যা ছিল ৫০ শতাংশ পর্যন্ত। তাছাড়া হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির জন্য ৭০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

[Disclaimer: you ma visit the news source-dailyamardesh.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর