Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমঢাকা টাইমস 24বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ৬ জানুয়ারি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ৬ জানুয়ারি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় নবীনবরণ আগামী ৪ জানুয়ারি এবং ৬ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে।বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন।তিনি আরও জানান, ‘আমরা আগামী ৪ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে নবীনবরণ এবং ৫ জানুয়ারি অনুষদভিত্তিক নবীনবরণের আয়োজন করব। এরপর ৬ জানুয়ারি থেকে সকল অনুষদে একযোগে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।’জানা যায়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, একাডেমিক কাঠামো, নিয়ম-নীতি এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত থাকেন।বাকৃবিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের স্বশরীরে ভর্তি কার্যক্রম ৯-১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এ বছর ছয়টি অনুষদে ১১১৬ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।

[Disclaimer: You may visit the news source-www.dhakatimes24.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর