Beta Ver. 0.04
Saturday, September 12, 2026
Homeআন্তর্জাতিকচার ভাগে ঢাকায় ফিরবে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়া বাংলাদেশ দল

চার ভাগে ঢাকায় ফিরবে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়া বাংলাদেশ দল

নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে না পারলেও টি-টোয়েন্টিতে নিজেদের নতুন করে চিনিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো তিন ম্যাচ টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সাফল্যের পর, দীর্ঘ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সফর শেষ করে ঢাকায় ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, এই ফিরতি যাত্রা তিন ধাপে হবে। প্রথম ধাপে ২২ ডিসেম্বর সকাল ১০টায় পাঁচ জন এবং বিকেল পাঁচটায় সাত জন খেলোয়াড় ঢাকায় পৌঁছাবেন। দ্বিতীয় ধাপে ২৩ ডিসেম্বর সকাল ৮টা ৩৫ মিনিটে দুইজন এবং ১০টা ৪৫ মিনিটে আরও চার জন ফিরবেন।এছাড়া, কোচিং স্টাফের সদস্যরা বড় দিনের ছুটিতে যাচ্ছেন এবং দেশে ফিরবেন স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

টেস্ট সিরিজ দিয়ে গত মাসের ২২ নভেম্বর এই সফর শুরু হয়েছিল। যেখানে প্রথম এবং দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ১-১ সমতায় শেষ করেছিল।টেস্টের পর ওয়ানডে সিরিজ শুরু হয় ৮ ডিসেম্বর। বাকি দুই ম্যাচ হয় ১০ ও ১২ ডিসেম্বর। ওয়ানডেতে বাংলাদেশ ধবলধোলাই হয়।ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরে গেলেও, টি-টোয়েন্টি সিরিজে ১৬ ডিসেম্বর জয় দিয়ে শুরু করে এবং ১৮ ডিসেম্বর সিরিজ নিশ্চিত করার পর ২০ ডিসেম্বর ক্যারিবিয়ানদের ৩-০ তে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে। লিটন শুধু টি টোয়েন্টি সিরিজের নেতৃত্ব দেন। বাকি দুই সিরিজের নেতৃত্ব দিয়েছেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

[Disclaimer: You may visit the news source-www.dhakatimes24.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর