Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeবিনোদনশেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন খালেদ হোসেন চৌধুরী

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন খালেদ হোসেন চৌধুরী

র‌্যাম্প মডেল হিসেবে দেশ-বিদেশের পরিচিতি মুখ খালেদ হোসেন চৌধুরী সুজন। দেশীয় পোশাক ও পণ্যের গ্লোবাল প্রচারণার জন্য দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করছেন প্রচারবিমুখ এই মডেল। তবে এখন বছরজুড়ে বিভিন্ন রিয়েলিটি শো’য়ের বিচারকের কাজে ব্যস্ত থাকতে হচ্ছে দুই দশকের সমৃদ্ধ ক্যারিয়ারের এই মডেলকে।এবার কাজের স্বীকৃতিস্বরুপ তিনি পেলেন শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ডে-২০২৩। শেরে বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় তাকে। সেখানে শ্রেষ্ঠ মডেল হিসেবে তাকে পুরস্কার দেয়া হয়।

শেরে বাংলার দৌহিত্র ও সাবেক তথ্য সচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ এবং মাননীয় বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলীর হাত থেকে এই স্বীকৃতি গ্রহণ করেন খালেদ। সম্মাননা পাওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায়  খালেদ হোসেন চৌধুরী বলেন, ‘যেকোনো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে করে কাজের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি পায়। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন আরো ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারি সে দোয়া কামনা করছি।

[Disclaimer: You may visit the news source- samakal.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর