Beta Ver. 0.04
Tuesday, October 27, 2026
Homeবিনোদনঅভিনেত্রী শবনম ফারিয়া এবার বিচারক হলেন!

অভিনেত্রী শবনম ফারিয়া এবার বিচারক হলেন!

অভিনেত্রী শবনম ফারিয়ার শুরুটা ছিল মডেলিং দিয়ে। এরপর নাটক-সিনেমায় অভিনয় করে অর্জন করেছেন খ্যাতি। কাজ করছেন বিভিন্ন ওটিটি কনটেন্ট, সিরিজেও।এবার অভিনেত্রী শবনম ফারিয়ার জন্য এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে! আদালতের এজলাসে নয়, তিনি বসছেন রিয়েলিটি শো’ হা-শো’র বিচারকের আসনে। দেশের একটি টেলিভিশনের কমেডি অনুষ্ঠানের বিচারকের আসনে বসবেন এই অভিনেত্রী।তার সঙ্গে আরও দুই বিচারক হিসেবে থাকবেন গুণী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান। নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে পেরে বেশ আনন্দিতও শবনম ফারিয়া।

শবনম ফারিয়া সমকালকে বলেন, ‘এবারই এমন কোনো অনুষ্ঠানের বিচারকের আসনে বসছি। সবসময়ই নতুন কিছু করতে ভালো লাগে। সেই ভাবনা থেকে ‘হা শো’-এর সঙ্গে যুক্ত হওয়া। এই অনুষ্ঠানটি ব্যাক্তিগতভাবে আমারও ভীষণ ভালো লাগে। আবার বাড়তি পাওনা হিসেবে দুজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, এটিও আনন্দের। আশা করছি জমজমাট আসর হবে এবার।’

ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে সাজিন আহমেদ বাবুর ঈদের নাটক ‘ভারপ্রাপ্ত বউ’-এ। সেখানে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম।

[Disclaimer: You may visit the news source-samakal.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর