কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ বাস্তবায়ন এবং কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর মাঠে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি রক্ষা করে। কারণ, বিএনপি জনগণের দল। দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করেছে। দেশের জনগণকে সাথে নিয়েই আমরা দেশের উন্নয়ন ত্বরান্বিত করব।’
পথসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনসহ অন্যান্য নেতারা।
বরুড়ায় পথসভা শেষ করে প্রধানমন্ত্রী চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন।
[Disclaimer: You may visit the news source- www.khaborerkagoj.com]

