Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমখবরের কাগজউৎপাদন খরচ বাড়ায় দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে: ডিসিসিআই

উৎপাদন খরচ বাড়ায় দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে: ডিসিসিআই

উৎপাদন খরচ বাড়া, উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ, বিনিয়োগে স্থবিরতা, জ্বালানি সংকটসহ নানা ধরনের সমস্যাগুলো দেশের সামষ্টিক অর্থনীতিতে চাপ বাড়ছে বলে জানায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে মানুষের সব খাতে উচ্চ খরচ, আয় কম হওয়ায় বিপাকে পড়ছেন সব শ্রেণি-পেশার মানুষ।

শনিবার (১৬ মে) ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত ‘অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই): ঢাকার সামষ্টিক অর্থনীতির ত্রৈমাসিক মূল্যায়ন’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, দেশের অর্থনীতি বর্তমানে একটি সংকটময় সময় পার করছে। উচ্চ মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট, বিনিয়োগে স্থবিরতা, জ্বালানির উচ্চমূল্য ও কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে।

তিনি বলেন, প্রচলিত সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো স্বল্পমেয়াদে অর্থনীতির প্রকৃত অবস্থা ও তাৎক্ষণিক পরিবর্তনের সঠিক প্রতিফলন দিতে পারছে না। এ কারণে ডিসিসিআই ‘অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই)’ চালু করেছে, যা নীতিনির্ধারক, উদ্যোক্তা ও গবেষকদের বাস্তব পরিস্থিতি মূল্যায়নে সহায়তা করবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই মহাসচিব (ভারপ্রাপ্ত) ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী। 

তিনি জানান, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিকল্পনায় তথ্যের ঘাটতি পূরণ এবং অর্থনীতির পরিবর্তন মূল্যায়নে ত্রৈমাসিক ভিত্তিতে ইপিআই গবেষণা পরিচালনা করা হয়েছে।

সেমিনারে উপস্থিত ছিলেন- অর্থনীতিবিদ ও পিআরআই চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. এম নিয়াজ আসাদুল্লাহ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবির বিচিত্র বড়ুয়া, আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ নেসার আহমেদ, বিডার যুগ্মসচিব মো. আরিফুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হক এবং আইএফসির সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট মিয়া রহমত আলী।

[Disclaimer: You may visit the news source- www.khaborerkagoj.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর