Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeপ্রধান শিরোনামমিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভবনটির ছাদ থেকে এখন পর্যন্ত ৪ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও ৫-৬ জনকে ছাদে আছেন। তাদের ফায়ার সার্ভিসের টিটিএলের মাধ্যমে উদ্ধার করে নিচে নামানোর ব্যবস্থা করা হচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

[Disclaimer: You may visit the news source-www.dhakatimes24.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর