Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমঢাকা টাইমস 24টেকনাফে পাচারচক্রের আস্তানা থেকে নারী-শিশুসহ ৩২ জন উদ্ধার

টেকনাফে পাচারচক্রের আস্তানা থেকে নারী-শিশুসহ ৩২ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।

রবিবার দুপুরে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকার নোয়াখালি জুম্মাপাড়া এলাকায় একটি পেঁপে বাগানে আটকে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, কুখ্যাত মানবপাচারকারী মো. আব্দুল আলী এলজিইডি সড়ক সংলগ্ন ওই স্থানে তাদের বন্দি করে রেখেছিল।

এ তথ্যের ভিত্তিতে মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) যৌথভাবে সেখানে অভিযান চালায়। অভিযানের সময় বাগানটি তল্লাশি করে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।

উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

[Disclaimer: You may visit the news source-www.dhakatimes24.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর