Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeজাতীয়প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন ড্যাবের যুগ্ম মহাসচিব ও ‘রক্তস্পন্দন’-এর প্রধান সমন্বয়ক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ডা. মনোয়ারুল কাদির বিটু প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্বে যোগদানের পর থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর