গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সড়কের পাশে আয়োজিত গণইফতারে অংশ নিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি দলটির সভাপতি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পবিত্র রমজানের প্রথম দিনে রাজধানীর পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়।
দলীয়ভাবে কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে ‘গণইফতার’। আয়োজকরা জানান, রমজান মাসজুড়ে এ কর্মসূচি অব্যাহত থাকবে। দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও রমজানজুড়ে গণইফতার কর্মসূচি পরিচালিত হচ্ছে। চলতি বছরের আয়োজন বাস্তবায়ন করছে ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
তিনি জানান, সাধারণ মানুষের সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হয় এবং আগ্রহীরা এতে অংশগ্রহণ বা সহযোগিতা করতে পারেন।
[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

