ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ তিনদিন বন্ধ থাকার পরে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্যদিয়ে আমদানি শুরু হয়। এবং সকাল থেকে শ্রমিকরা কর্মস্থল বন্দরে আসতে শুরু করেন। এতে বন্দরে প্রাণ চঞ্চল্যতা ফিরে আসে।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, নির্বাচন উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ ছিল, আজ শনিবার সকাল থেকে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এছাড়ও বন্দর এলাকায় আমদানি ও রপ্তানি কারকসহ সব ধরণে ব্যবসায়ীরা আসতে শুরু করেছেন।
[Disclaimer: You may visit the news source-www.khaborerkagoj.com]

