Beta Ver. 0.04
Tuesday, October 27, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমDhaka Post‘নির্বাচন সুষ্ঠু করতে ১০ দলীয় জোট অঙ্গীকারবদ্ধ’

‘নির্বাচন সুষ্ঠু করতে ১০ দলীয় জোট অঙ্গীকারবদ্ধ’

জামায়াত-এনসিপিসহ ১০ দলীয় জোট ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু করতে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, সেই পরিবেশ নির্বাচন কমিশনকেই তৈরি করতে হবে।রোববার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলনে জোট ঘোষণার সময় এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, জাতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে, জাতীয় জীবনের একটি কঠিন বাঁকে বাংলাদেশ যখন এসে দাঁড়িয়েছে, সেই সময় প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য; একটি শোষণ, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য এবং ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর সমাজকে দাঁড় করানোর অঙ্গীকার নিয়ে এতদিন ধরে আটটি দল একসঙ্গে আমরা কাজ করে আসছিলাম।তিনি বলেন, এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন, আজ আরও দুটি দল আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি ও এনসিপি। একটু আগে আমাদের সঙ্গে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে, তারা এই বৈঠকে আসার সময় ও সুযোগ পাননি। তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজ রাতেই এখানে সম্পৃক্ততার ব্যাপারটা আপনাদের পরিষ্কার জানিয়ে দেবেন। তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সবার সঙ্গে, আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদের অবহিত করেছেন।

[Disclaimer: You may visit the news source-www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর