Beta Ver. 0.04
Tuesday, October 27, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমআমার দেশপরীক্ষার্থীদের কথা বিবেচনায় জামায়াতের মহাসমাবেশ স্থগিত

পরীক্ষার্থীদের কথা বিবেচনায় জামায়াতের মহাসমাবেশ স্থগিত

পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেছে।রোববার রাত ৭টা ২৮ মিনিটের দিকে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের দেওয়া বিবৃতিতে এ তথ্য জানা যায়।বিবৃতিতে বলা হয়, ‘আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।’

এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।

[Disclaimer: You may visit the news source-www.dailyamardesh.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর