কাতারের খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল। বল দখলে ও আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল।২০২২ আগে কাতার থেকে হতাশা নিয়ে ফিরতে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। সেখানে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল পর্তুগাল। কিন্তু এবার রোনালদোকে ‘ছোট’দের পর্তুগাল আর হতাশ করেনি। কাতার থেকে ঠিকই বিশ্বকাপ জিতে বাড়ি ফিরেছে ক্রিস্তিয়ানো রোনালদোর উত্তরসূরিরাই।দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল রাতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতল রোনালদোর দেশ। জয়ের পরপরই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন আল নাসর তারকা। খেলোয়াড়দের গ্রাফিকস করা ছবির নিচে লেখেন, ‘জায়ান্টস! অভিনন্দন, বিশ্বচ্যাম্পিয়নরা!’
কাতারের খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল। বল দখলে ও আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল।ম্যাচের ৩২ মিনিটে আনিসিও কাব্রালের গোলে এগিয়ে যায় পর্তুগাল। ডানদিক থেকে কুনহা নিখুঁত পাস বাড়ান কাব্রালকে, বাঁ-পায়ের আলতো টোকায় গোল করে দলকে এগিয়ে নেন তরুণ ফরোয়ার্ড। বিরতির আগে সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি পর্তুগাল। দ্বিতীয়ার্ধে কয়েকটি পরিষ্কার সুযোগ তৈরি করে অস্ট্রিয়া। কিন্তু পর্তুগালের দুর্ভেদ্য রক্ষণে বাধাপ্রাপ্ত হতে হয়েছে। এছাড়া হোপম্যানের মিডফিল্ড থেকে নেওয়া শট কিংবা নুদুকের হেড লক্ষ্যে থাকেনি। শেষ পরযন্ত প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ নিশ্চিত হয় পর্তুগালের।
[Disclaimer: You may visit the news source-bonikbarta.com]

