Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeআন্তর্জাতিকহংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত ১২৮, নিখোঁজ দুই শতাধিক

হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত ১২৮, নিখোঁজ দুই শতাধিক

হংকং শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিশাল আবাসিক ভবন কমপ্লেক্সে উদ্ধার অভিযান গতকাল শেষ হয়েছে। স্থানীয় দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ১২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ প্রায় ২০০ জন।হংকং শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিশাল আবাসিক ভবন কমপ্লেক্সে উদ্ধার অভিযান গতকাল শেষ হয়েছে। স্থানীয় দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ১২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ প্রায় ২০০ জন। অগ্নিকাণ্ড শুরুর প্রায় ৪২ ঘণ্টা পর তা পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় অবস্থিত ‘ওয়াং ফুক কোর্ট’ আবাসন কমপ্লেক্সে বুধবার অগ্নিকাণ্ডের সূচনা হয়। আটটি ভবন নিয়ে গড়া এ কমপ্লেক্সে ৪ হাজার ৬০০-এর বেশি মানুষের বসবাস। ভবনগুলোয় সংস্কারকাজ চলছিল এবং পুরো কমপ্লেক্স বাঁশের মাচা ও সবুজ নিরাপত্তা জালে ঢাকা ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।পুলিশ বলেছে, জানালায় দাহ্য ফোম বোর্ডসহ ভবনগুলোয় অনিরাপদ নির্মাণসামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নির্মাণ প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে অবহেলাজনিত হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকালই তারা শেষবারের মতো অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ করার চেষ্টা চালান। অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা গতকাল সকালে ৯৪ বলে জানানো হলেও পর তা বেড়ে ১২৮ হয়েছে।

[Disclaimer: You may visit the news source-bonikbarta.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর