Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeআন্তর্জাতিকবছরের প্রথম দিনে গাজায় নিহত ১৭

বছরের প্রথম দিনে গাজায় নিহত ১৭

নতুন বছরের শুরুর দিনেও অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। বুধবার হামলায় উত্তর গাজার জাবালিয়া ও মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।গাজা থেকে আলজাজিরার প্রতিনিধি জানান, ভোরে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। হামলায় অন্তত ১৫ জন নিহত হন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু।অন্যদিকে মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে মুক্তির জন্য দাবি উঠেছে বিশ্বজুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ ‘ফ্রি ডা. হুসাম আবু সাফিয়া’ (ডা. হুসাম আবু সাফিয়ার মুক্তি চাই) ভাইরাল হয়ে পড়েছে।একই সঙ্গে ‘চেঞ্জ ডট অর্গ’ প্ল্যাটফর্মে ডা. আবু সাফিয়ার মুক্তির দাবি জানিয়ে একটি পিটিশনও ছাড়া হয়েছে।পিটিশনে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি আহ্বান জানানো হয় বন্দি ডা. হুসাম আবু সাফিয়া ও কামাল আদওয়ান হাসপাতালের অন্য কর্মী ও রোগীদের মুক্তির জন্য আমেরিকাসহ আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের প্রভাব ও ক্ষমতা ব্যবহার করে।এতে বলা হয়, ‘স্বাস্থ্যসেবা অপরাধ নয় বরং হাসপাতাল, মেডিকেল কর্মী ও রোগীদের ওপর নির্বিচার হামলা অপরাধ।’এরই মধ্যে এই পিটিশনে দুই হাজার দুইশ ২৬ জন স্বাক্ষর করেছেন।ডা. আবু সাফিয়াকে মুক্তি দেওয়ার জন্য তার পরিবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে।এর আগে গত শুক্রবার উত্তর গাজায় একমাত্র কার্যকর থাকা কামাল আদওয়ান হাসপাতাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয় ইসরাইলি বাহিনী। ইসরাইলি হামলায় অন্তত ২০ জন নিহত হন। এ সময় হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সুফিয়াসহ বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।এদিকে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গাজার বিভিন্ন স্থানের শরণার্থী শিবির ভেসে গেছে। বুধবার গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, বৃষ্টিতে অন্তত এক হাজার পাঁচশর বেশি তাঁবু ভেসে গেছে।অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে এর মধ্যেই গ্রেপ্তারি অভিযান চালাচ্ছে ইসরাইল। বুধবার পশ্চিম তীরের হেবরন, সালফিত, তুবাস ও বেথলেহেমসহ বিভিন্ন স্থান থেকে ইসরাইলি বাহিনী অন্তত ২২ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।ফিলিস্তিনি বন্দিদের সহায়তাকারী সংগঠন আদামিরের তথ্য অনুসারে বর্তমানে বিভিন্ন ইসরাইলি কারাগারে ১০ হাজার ৩০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন। এদের মধ্যে ৩৪৫ জন শিশু ও ৮৯ জন নারী।

[Disclaimer: You may visit the news source-dailyamardesh.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর