Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeখেলাদেখে নিন বিপিএলের পূর্ণাঙ্গ সূচি

দেখে নিন বিপিএলের পূর্ণাঙ্গ সূচি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ১১তম আসরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা, সিলেট ও চট্টগ্রামে হবে এবারের বিপিএল। ৩০ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী উদ্বোধনী ম্যাচ খেলবে। বিপিএলের প্রথম পর্বে ঢাকায় ৩০, ৩১ ডিসেম্বর ও ২, ৩ জানুয়ারি আটটি ম্যাচ হবে। এরপর দ্বিতীয় পর্ব হবে সিলেটে ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত।তৃতীয় পর্বে চট্টগ্রামে যাবে বিপিএল। ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ম্যাচ হবে সেখানে। শেষ পর্বে ঢাকায় ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাচ হবে।

[Disclaimer: You may visit the news source-samakal.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর