Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeঅন্যান্যমেসি ও আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করল প্যারাগুয়ে!

মেসি ও আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করল প্যারাগুয়ে!

লিওনেল মেসি লেখা জার্সি পরে ঢোকা যাবে না স্টেডিয়ামে। বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে এমনই নির্দেশ দিয়েছে প্যারাগুয়ে ফুটবল এসোসিয়েশন।আর্জেন্টিনাকে খেলতে হবে প্যারাগুয়ের ঘরের মাঠে। হোম টিমের সুবিধা পাওয়ার জন্যই এই নিষেধাজ্ঞা। প্যারাগুয়ে এফএ-র জানিয়েছে, প্যারাগুয়ের জার্সি না পরে কেউ বিপক্ষ দলের খেলোয়াড়ের নাম লেখা জার্সি পরে খেলা দেখতে আসলে তাকে মাঠে ঢুকতে দেওয়া হবে না।‘মেসি ১০’ লেখা জার্সি তো বটেই, আর্জেন্টিনার জার্সি পরেও ঢুকতে পারবে না স্থানীয় কোনো দর্শক। প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দিয়েছি। আমরা প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের প্রবেশের অনুমতি দেব না। প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন, তারা গ্যালারিতে থাকতে পারবেন না।’প্যারাগুয়ে ফুটবল এসোসিয়েশন আরও বলেছে, ‘কোনো প্লেয়ারের বিরুদ্ধে আমরা নই। প্লেয়ারদের আমরা শ্রদ্ধাই করি। কিন্তু হোম অ্যাডভান্টেজ দরকার।’ উল্লেখ্য, আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচটি মাঠে গড়াবে ১৫ নভেম্বর।‘হোম’ গ্যালারিতে প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করে প্যারাগুয়ে মূলত মাঠে মেসি-ম্যানিয়া থামাতে চাচ্ছে কিনা, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ‘গোল ডটকম’ প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের এই নিয়মকে বলছে ‘অ্যান্টি–লিওনেল মেসি’ ব্যবস্থা। 

[Disclaimer: You may visit the news source-samakal.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর