রাজধানীর রাস্তায় দেখা দিয়েছে তীব্র যানজট। থেমে থেমে চলছে গাড়ি। মঙ্গলবার সকাল থেকে এ যানজট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও অফিসগামী মানুষ।
যানজটে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা অনেকটা স্থবির হয়ে পড়েছে। ফার্মগেট থেকে শাহবাগ, তেজগাঁও, সায়েন্সল্যাব, নীলক্ষেত, কাকরাইল ও মৎস্যভবন এলাকাতেও একই চিত্র দেখা গেছে।
যানজটে আটকা পড়া যাত্রীদের অনেকে গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছেন।
এদিকে, ইসলামি মহাসম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে বিপুল সংখ্যক আলেম–ওলামা জড়ো হয়েছেন। এদিন সকাল ৯টা থেকে এ সম্মেলন শুরু হয়েছে। বেলা ১টার দিকে সম্মেলন শেষ হবে।
বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল ১০টার দিকে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়ক ও শাহবাগ মোড় থেকে টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর পর্যন্ত সড়কে বিপুল সংখ্যায় তাবলিগ জামায়াতের অনুসারীরা অবস্থান নিয়েছেন।
[ Disclaimer: You may visit the news source: https://mzamin.com/]

