Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমবণিক বার্তাবেসিক ব্যাংকের চেয়ারম্যান হলেন হেলাল আহমেদ চৌধুরী

বেসিক ব্যাংকের চেয়ারম্যান হলেন হেলাল আহমেদ চৌধুরী

বেসিক ব্যাংক লিমিটেডের পর্ষদে নতুন চেয়ারম্যান হিসেবে হেলাল আহমেদ চৌধুরীকে নিয়োগ দিয়েছে সরকার। আগামী তিন বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বেসিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে হেলাল আহমেদ চৌধুরীকে অন্য যেকোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা বীমা প্রতিষ্ঠানের পরিচালক থাকলে তা থেকে পদত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে নিয়োগ দেয়ার জন্য ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রজ্ঞাপন জারির তারিখ গত ৩১ অক্টোবর উল্লেখ করা হলেও আজ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে।

[ Disclaimer: You may visit the news source: https://bonikbarta.com/]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর