Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeজাতীয়স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ এক হচ্ছে আবার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ এক হচ্ছে আবার

প্রায় সাত বছর আগে দুই ভাগ হয়ে যাওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার একীভূত হচ্ছে। ফলে জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের কার্যক্রম একজন সচিবের অধীনেই পরিচালিত হবে। গতকাল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত উল্লেখ করে একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগ জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ দুটির কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীল আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে একত্রিতকরণে প্রধান উপদেষ্টা অনুশাসন প্রদান করেছেন। এ অনুশাসন অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান।

বর্তমানে জননিরাপত্তা বিভাগে পুলিশ সদর দপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার রয়েছে।

সুরক্ষা বিভাগে আছে বহিরাগমন পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেনকে সুরক্ষা সেবা বিভাগেরও দায়িত্ব দেয়া হয়। সুরক্ষা সেবা বিভাগে কোনো সচিব নিয়োগ দেয়া হয়নি।

[ Disclaimer: You may visit the news source: https://bonikbarta.com/]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর