Beta Ver. 0.04
Sunday, September 13, 2026
Homeঅন্যান্য‘দাদাগিরি ২’ জয়ী নিতীন চৌহানের রহস্যজনক মৃত্যু

‘দাদাগিরি ২’ জয়ী নিতীন চৌহানের রহস্যজনক মৃত্যু

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা নিতীন চৌহানের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৩৫ বছর। তরুণ এই অভিনেতার মৃত্যুর খবরে শোকাহত ভারতের বিনোদন দুনিয়া। তবে তার মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। নিতীনের সহশিল্পীর তথ্য অনুযায়ী, আত্মহত্যা করেছেন এই তরুণ অভিনেতা।বৃহস্পতিবার (৭ নভেম্বর) মুম্বাইতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা নিতীন চৌহান। বলা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি। তবে তার আত্মহত্যার কারণ এখনো প্রকাশ্যে আসেনি। উত্তর প্রদেশের আলীগড়ের ছেলে নিতীন একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে সবার নজর কেড়েছেন। রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’-তে জয়ী হয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন নিতীন।‘স্পিলটসভিলা’র সিজন পাঁচের বিজেতাও তিনি। এ ছাড়া ‘জিন্দেগি ডট কম’, ‘ক্রাইম পেট্রোল’, ‘ফ্রেন্ডস’সহ আরও শোতে দেখা গিয়েছিল তাকে। ২০২২ সালে টেলিভিশন শো ‘তেরা প্যায়ার হুঁ ম্যাঁয়’তে নিতীনকে শেষ দেখা গিয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, এই টেলিভিশন ধারাবাহিকে নিতীনের দুই সহশিল্পী সুদীপ সাহির ও সায়ন্তনী ঘোষ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কিন্তু এর বাইরে তারা কিছু জানেন না বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিতীনের সহশিল্পী বিভূতি ঠাকুরের এক পোস্ট অনুযায়ী, অভিনেতা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।জানা গেছে, নিতীনের মৃত্যুর খবর পেয়ে তার বাবা আলিগড় থেকে মুম্বাইতে এসেছেন। তিনি নিতীনের মরদেহ আলীগড়ে নিয়ে যাবেন বলে জানা গেছে। আর সেখানেই এই তরুণ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। নিতীনের মৃত্যুকে ঘিরে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি আসেনি। মুম্বাই পুলিশ এ মামলার তদন্ত করছে।

[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর