Beta Ver. 0.04
Sunday, September 13, 2026
Homeখেলাঅফিসার্স ক্লাবে প্রীতি টেনিস প্রতিযোগিতার উদ্বোধন

অফিসার্স ক্লাবে প্রীতি টেনিস প্রতিযোগিতার উদ্বোধন

অফিসার্স ক্লাব ঢাকা কর্তৃক আয়োজিত প্রীতি টেনিস প্রতিযোগিতা ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান রোববার (৩ নভেম্বর) অফিসার্স ক্লাবের টেনিস মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সচিব এবং অফিসার্স ক্লাব ঢাকার সভাপতি ড. শেখ আব্দুর রশিদ।এছাড়াও উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাব ঢাকা’র সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার এবং কোষাধ্যক্ষ এম এ খালেক। এই প্রীতি টেনিস প্রতিযোগিতায় মোট ৮টি টিম অংশ নিচ্ছে। মোট ৬৪ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন, দীর্ঘদিন পর অফিসার্স ক্লাবের টেনিস প্রাঙ্গণে একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। মোট ৬৪ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে জেনে আমি ভীষণ আপ্লুত। ক্লাবের বর্তমান নেতৃত্বের মাধ্যমে ক্লাবের অন্যান্য কার্যক্রমগুলোও সুষ্ঠভাবে পরিচালিত হবে বলে আমি বিশ্বাস করি। এছাড়া বর্তমানে যে স্বচ্ছতার সাথে ক্লাবের কার্যক্রম চলছে তা চলমান রাখার জন্য আমি সকল সদস্যের সহযোগিতা কামনা করি। প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়রা উৎকর্ষতা লাভ করবেন এবং নিজেদের মধ্যে মেলবন্ধন সুদৃঢ় করবেন মর্মে আমি আশা করি।

[Disclaimer: You may visit the news source-www.jugantor.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর