Beta Ver. 0.04
Sunday, September 13, 2026
Homeখেলামিরপুরে ব্যাট হাতে অনুশীলনে তামিম, ফিরছেন জাতীয় দলে?

মিরপুরে ব্যাট হাতে অনুশীলনে তামিম, ফিরছেন জাতীয় দলে?

জাতীয় দলের একসময় তারকা ক্রিকেটার ছিলেন, অধিনায়কত্বও করেছেন তামিম ইকবাল। ব্যাট হাতে বাংলাদেশকে বহু ম্যাচ জিতিয়েছেন তিনি। তবে অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন দেশসেরা এই ওপেনার। তামিম ইকবালকে বাংলাদেশের হয়ে সর্বশেষ দেখা গিয়েছিল গেল বছরের সেপ্টেম্বরে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে।এরপর থেকে বাইশগজে না থাকলেও টাইগার এই ওপেনারকে নিয়ে আলোচনা থেমে নেই। জাতীয় দলে তামিম ইকবালের ফেরা নিয়ে জল্পনা-কল্পনার শেষই হচ্ছে না। জাতীয় দলে তামিম কবে ফিরছে সেটা জানা না গেলেও তামিমকে দেখা গেছে ব্যাট হাতে অনুশীলন করতে।

দিন কয়েক আগেই গুঞ্জন শোনা গিয়েছিল চলতি মাসে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন তামিম! এমন গুঞ্জনের মধ্যেই মাঠের অনুশীলনে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটার। গতকালই মিরপুরে দেখা গিয়েছিল তামিমকে, এরপর আজ রবিবারও অনুশীলন করেছেন সাবেক এই অধিনায়ক। এদিন পেসার হাসান মাহমুদ এবং স্পিনার তাইজুল ইসলামকেও দেখা গেছে তার সঙ্গে।মিরপুরের ইনডোর মাঠে ব্যাট হাতে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত থাকতে দেখা যায় তামিমকে। কোচ সোহেল ইসলামকেও তামিমের সঙ্গে ছিলেন। বর্তমান সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন সোহেল। সিরিজ শুরুর আগে কিংবা পরে এই কোচের শরণাপন্ন হয়ে থাকেন অনেক ক্রিকেটারই। এবার সোহেলের ক্লাসে স্বয়ং তামিমও।

[Disclaimer: You may visit the news source-www.dhakatimes24.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর