দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব। প্রথমে স্কোয়াডে জায়গাও পেয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। তবে শেষ মুহূর্তে পাল্টে যায় দৃশ্যপট। নিরাপত্তার কারণ দেখিয়ে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
রোববার (২০ অক্টোবর) সাকিবকে বিদায়ী টেস্ট খেলতে না দেওয়ার প্রতিবাদে লং মার্চ নিয়ে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হাজির হয়েছেন সাকিবভক্তরা। এ সময় তাদের বাধা দেন সেনাবাহিনীর সদস্যরা।
রাস্তা আটকে সাকিবভক্তরা স্লোগান দিতে থাকেন মিরপুর না কানপুর? মিরপুর, মিরপুর। এছাড়া সাকিবকে তার বিদায়ী টেস্ট খেলতে না দিলে বিসিবি সভাপতির পদত্যাগ দাবি করেন সাকিবভক্তরা। অনাকাক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
[Disclaimer:You may visit the news source- www.ittefaq.com]

