Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeজাতীয়বিএনপির সঙ্গীদের মধ্যে মন্ত্রিসভায় ঠাঁই পেলেন সাকি-নুর-ববি, স্থান পাননি পার্থ

বিএনপির সঙ্গীদের মধ্যে মন্ত্রিসভায় ঠাঁই পেলেন সাকি-নুর-ববি, স্থান পাননি পার্থ

ক্ষমতাসীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার পরে শপথ নেন তারা। এদের মধ্যে বিএনপির যুগপত্ আন্দোলনের তিন জন মিত্র রয়েছেন। তারা হলেন—গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। এদিকে মন্ত্রিসভায় স্থান হয়নি বিএনপির দুর্দিনের জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর। তিনি ভোলা-১ (সদর) আসন থেকে বিজয়ী হয়েছেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মো. নুরুল হক নুর। অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ববি হাজ্জাজ।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ৮টি সংসদীয় আসন ছেড়ে দিয়েছিল বিএনপি। যদিও সেই আসনগুলোর সবকয়টিতে জয় আসেনি, তবে আন্দোলনের ঐক্যে ফাটল ধরেনি। সেই ধারাবাহিকতায় এবার সরকার গঠনে যুগপত্ আন্দোলনের মিত্রদের জন্য তিনটি প্রতিমন্ত্রীর পদ বরাদ্দ দেয় বিএনপি।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর