Beta Ver. 0.04
Saturday, September 12, 2026
Homeজাতীয়বিএনপিকে অভিনন্দন জানাল জার্মানি

বিএনপিকে অভিনন্দন জানাল জার্মানি

জার্মান সরকার বিবৃতিতে নবনির্বাচিত সব সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে।

নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে জার্মানি। একই সঙ্গে বাংলাদেশের ভোটারদের অর্থবহ গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশংসা করেছে দেশটি। নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আগ্রহও জানিয়েছে তারা।

ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, নির্বাচনে বিজয়ের জন্য তারা তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন জানাচ্ছে। বিবৃতিতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক সম্পৃক্ততার যে অর্থবহ প্রকাশ ঘটিয়েছে, তারও প্রশংসা করা হয়।

জার্মান সরকার বিবৃতিতে নবনির্বাচিত সব সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, নবনির্বাচিত নেতৃত্বের অধীনে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করতে আগ্রহী জার্মানি। রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি গণতান্ত্রিক সংস্কার ও উন্নয়নের পথে বাংলাদেশকে সমর্থন দেয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে দেশটি।

এছাড়া নতুন সরকার ও জাতীয় সংসদের সঙ্গে জার্মানি ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছে বলে বিবৃতিতে জানানো হয়।

[Disclaimer: You may visit the news source- www.dailyamardesh.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর