Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeপ্রধান শিরোনামজনগণকে কনভেন্স করাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং : তারেক রহমান

জনগণকে কনভেন্স করাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে কনভেন্স করাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে কনভেন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল। এটাতে আমরা সফল।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে নির্বাচনী প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি চেয়ারম্যান। এসময় ঠিকানার প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, আইন সবার জন্য সমান। আমরা সরকার পরিচালনার দায়িত্বে এলে আইন যাতে আইনের মতো চলে, সেটাই আমরা চাইব।

বিএনপি চেয়ারম্যান বলেন, সবাই সবার মতো করে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন। কোনো একটা বিশেষ মহলকে সুযোগ দিতে চাই না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ডা. জাহিদ হোসেন।

[Disclaimer: You may visit the news source- www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর