Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeরাজনীতিধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশপন্থী রাজনীতিকে টিকিয়ে রাখুন: জাকসু ভিপি

ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশপন্থী রাজনীতিকে টিকিয়ে রাখুন: জাকসু ভিপি

শনিবার (৭ ফেব্রুয়ারি) শরীয়তপুরের ভেদরগঞ্জ সরকারি হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপুর নির্বাচনি জনসভা তিনি এ কথা বলেন।

জিতু বলেন, বিগত আমলের এমপিরা এখানের মানুষকে শুধু ধোঁকাই দিয়েছে। কথা দিয়ে কথা রাখেনি। আশানুরূপ উন্নয়ন করতে পারেনি। তবে মিয়া নুরুউদ্দিন আহমেদ অপু ভাই শরীয়তপুরে আগামীর উন্নয়নের রুপকার হবে। এই ভেদরগঞ্জের শুধু অবকাঠামোই নয়, এখানকার মানুষের ভাগ্যেরও পরিবর্তন ঘটাবে। তাই আগামী ১২ই ফেব্রুয়ারি অপু ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার দাবি জানাচ্ছি আপনাদের কাছে। এবং সকল অপরাজনীতির দাত ভেঙে দিন। 

 এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপু।

আরও উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা বিএনপি ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও  স্থানীয় জনসাধারণ।

[Disclaimer: You may visit the news source- www.jugantor.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর