Beta Ver. 0.04
Monday, June 15, 2026
Homeজাতীয়জয়পুরহাটে ধানের শীষকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাদের সভা

জয়পুরহাটে ধানের শীষকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাদের সভা

জয়পুরহাট-১ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধানকে বিজয়ী করার লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক জহুরুল আলম তরফদার রুকু ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আলহাজ আব্দুর রব বুলুসহ বীর মুক্তিযোদ্ধারা।

এসময় মুক্তিযোদ্ধারা বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। তাই এই দলের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তারা। 

[Disclaimer: You may visit the news source-www.khaborerkagoj.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর