Beta Ver. 0.04
Thursday, October 29, 2026
Homeরাজনীতিরাজনীতিবিদদের প্রতি আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই : আমীর খসরু

রাজনীতিবিদদের প্রতি আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই : আমীর খসরু

রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, রাজনীতিবিদদের উপর কেন যেন জনগণ আস্থা পায় না। বিশ্বাস করতে চাচ্ছে না। এটা সত্য কথা। আমাদের যা করা দরকার এ নিয়ে আমরা উদ্যোগ শুরু করেছি। আপনারা লক্ষ্য করবেন এসব বিষয়ের উপর আমরা কিন্তু অনেকগুলো সেমিনার করছি। সেখানে কমপক্ষে এক ঘণ্টা প্রশ্ন উত্তর পর্ব রেখেছি। আমরা বক্তৃতা দিয়ে বাড়ি চলে যাই। সবাই শুনে। কার মনে কি আছে, কিছুই জানলাম না। কে কী কতটুকু গ্রহণ করল কিংবা করলো না, আমরা জানতে পারলাম। এজন্য আমাদের প্রত্যেকটি আলোচনায় মিনিমাম এক ঘণ্টা প্রশ্ন উত্তর পর্ব রাখছি। যেন রাজনীতিবিদদের জবাবদিহিতা নিশ্চিত থাকে। 

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য গণতন্ত্রের ভিত্তির উপর দাঁড়িয়ে দেশকে গড়ার যে বিষয় আছে, সেখানে সিভিল সোসাইটির রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমি মনে করি আমাদের সিভিল সোসাইটিকে ফাংশন করতে দিতে হবে। শুধু ফাংশন না ফ্যাসিলিটেট করতে হবে এবং আমি এই ক্ষেত্রে আমাদের চিন্তার কথা একটু বলি যে আমাদের যে কার্যক্রম আগামীতে সেটা বিরোধী দল হোক বা সরকারে হোক, একটা ধারণা পরিষ্কার তিনি কিন্তু একা কোনো কিছু সমাধান দিতে পারবে না। এবং সেটা যদি ডেলিভার ও বাস্তবায়ন করতে হয় একটা পার্টনারশিপের বিষয় আছে।

বিএনপির এই নীতি নির্ধারক আরো বলেন, দলগতভাবে যেটা সিদ্ধান্ত আছে। আগামীতে যদি আমরা সরকারেও যাই, আমরা পার্টনারশিপ রাখবো। এই পার্টনারশিপের মধ্যে থাকবে– সিভিল সোসাইটি, প্রাইভেট সেক্টর, এনজিও, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থানসহ বিভিন্ন যে কার্যক্রম আমরা রূপরেখাতে দিয়েছি। আগামীতে এইগুলো সবাইকে সঙ্গে নিয়ে সমাধান ও বাস্তবায়ন করতে হবে।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন– সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানিত ফেলো অধ্যাপক রওনক জাহান, দেবপ্রিয় ভট্টাচার্য, রাজনীতিবিদ ডা. তাসনিম জারা, বাংলাদেশ কমিউনিটি পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ আল কাফি রতন, আমার বাংলাদেশ (এবি) পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরীসহ আরো অনেকেই।

[Disclaimer:You may visit the news source-www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর