Beta Ver. 0.04
Tuesday, June 2, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমDhaka Postবিকেলে নির্বাচন কমিশনে যাচ্ছে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল

বিকেলে নির্বাচন কমিশনে যাচ্ছে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল। জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় নির্বাচন কমিশনে যাবেন তারা।

এ সময় ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে থাকবেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ সাবেক এমপি, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

[Disclaimer: You may visit the news source- www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর