Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমDhaka Postরাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়তে পারে শীতের দাপট

রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়তে পারে শীতের দাপট

রাজশাহীতে শীতের মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোররাত থেকে কুয়াশার পাশাপশি আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিন সকাল ১০টায়ও সূর্যের দেখা মেলেনি। এ অবস্থায় বাড়তে পারে শীতের দাপট।রাজশাহীতে শীতের মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোররাত থেকে কুয়াশার পাশাপশি আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিন সকাল ১০টায়ও সূর্যের দেখা মেলেনি। এ অবস্থায় বাড়তে পারে শীতের দাপট।

সকালে অফিসগামী মানুষ ছাড়াও নিম্নআয়ের মানুষদের জীবিকার তাগিদে ঘর থেকে বেরিয়ে বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয়েছে। হালকা বৃষ্টি আর কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। এদিকে বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাসে কাবু সাধারণ মানুষ। দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের ভোগান্তি বেড়েছে সবচেয়ে বেশি। শহরের ফুটপাত ও গ্রামীণ এলাকায় শীত থেকে বাঁচতে গরম কাপড় ও আগুনের উষ্ণতায় আশ্রয় নিচ্ছে মানুষ।

নাজমুল ইসলাম নামে এক দিনমজুর বলেন, বৃষ্টি পড়ায় আজ কাজ হলো না। ঠান্ডাও বেশি লাগে। তাই ফিরে আসলাম। ফাঁকা জায়গায় কাজ, হুহু করে বাতাস বইছে, ঠান্ডা লাগছে। এখন খুব কষ্টে দিন কাটছে। এই বৃষ্টির পর রাজশাহীতে শীত আরও জেঁকে বসবে।এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিস পর্যবেক্ষক লতিফা হেলম বলেন, সকাল ৬টার দিকে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি  হয়েছিল। এ সময় ০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার পাশাপাশি আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। আরও বৃষ্টি হতে পারে। এই আবহাওয়া কেটে গেলে শীতের তীব্রতা বাড়বে।

[Disclaimer:You may visit the news source-www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর