Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমইত্তেফাকতিনটি কারণে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে গেলো এনসিপি

তিনটি কারণে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে গেলো এনসিপি

নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি। এর ফলে এই জোটের মোট দলের সংখ্যা হয়েছে দশটি।রোববার (২৮ ডিসেম্বর) আট দলের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।একই দিন এনসিপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন দলটির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন। তিনি বলেন, ৮টি ইসলামী দলের সঙ্গে এনসিপির জোট হচ্ছে ‘তিনটা লক্ষ্যকে’ সামনে রেখে।

তিনি বলেন, পূর্ণাঙ্গ সংস্কার, অপরাধীদের বিচার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম জারি রাখার লক্ষ্যকে সামনে রেখে এনসিপি জোটভুক্ত হয়েছে।তিনি আরও বলেন, এই বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে আগামী দিনে জনগণ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখবে।এদিকে, এনসিপির যোগদানের দিনের এই সংবাদ সম্মেলনে আটটি দলের শীর্ষ নেতাসহ কর্নেল অলি আহমেদও উপস্থিত ছিলেন। বিবিসি জানিয়েছে, এনসিপির কোনো নেতা সংবাদ সম্মেলনে ছিলেন না।

জামায়াতের আমির বলেন, এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগেই আমাদের বৈঠক হয়েছে। সেখানে তারা আমাদের সঙ্গে এই সমঝোতা বা জোটে যুক্ত হয়েছে। তারা আজ রাতের মধ্যেই সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দেবেন।তিনি বলেন, ‘এটা আমাদের মজবুত নির্বাচনী সমঝোতা।’এদিকে, জামায়াতের সঙ্গে জোটে অংশ নেওয়ার আলোচনার প্রেক্ষাপটে গত দুইদিনে এনসিপির পরপর শীর্ষ পর্যায়ের দুইজন নেতা তাসনিম জারা ও তাসনূভা জাবীন পদত্যাগ করেছেন। এছাড়া আরো ৩০ জন নেতা এনসিপির নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন।

[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর