Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমDhaka Postস্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তারেক রহমানের কুশল বিনিময়

স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তারেক রহমানের কুশল বিনিময়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহন করা বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন। বিমান থেকে নেমে তিনি দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। 

এই সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন। তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে বিমানবন্দরে বরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। যাদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু। 

[Disclaimer: You may visit the news source-www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর