বিদায় দিতে নয়, তোমার কাছে ওয়াদা করতে এসেছি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা আজ তোমাকে বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো, সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি।’প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা আজ তোমাকে বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো, সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি।’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে গতকাল এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। এতে জনতার ঢল নামে। জানাজার আগে উপস্থিত সবার সামনে বক্তব্য দেন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা বলেন, ‘লাখ লাখ লোক আজ এখানে হাজির হয়েছে। পথে ঢেউয়ের মতো লোক আসছে। সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ আজ এ মুহূর্তের জন্য অপেক্ষা করছে। তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য। বিদেশে যারা আছে, বাংলাদেশী—এ মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায়। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন, বাংলাদেশ যতদিন আছে—তুমি সব বাংলাদেশীর বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না।’
ওসমান হাদির রাজনৈতিক দর্শনের প্রশংসা করে এবং প্রচেষ্টাকে সফল করতে প্রতিজ্ঞা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজ এসেছি। সবাই মিলে, যে যেখানেই আছি, আমরা তোমার যে মানবপ্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে ওঠাবসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে, সেটা আমরা মনেপ্রাণে গ্রহণ করছি। যেটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে, আমরা সেটা অনুসরণ করতে পারি।’তিনি বলেন, ‘তুমি আমাদের এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানের পাশে থাকবে। সে মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল—বল বীর উন্নত মম শির। এই উন্নত মম শিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশী সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে, নিজের কাছে বলবে। আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদের দিয়ে গেছো। আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলব। কারো কাছে মাথা নত করব না।’হাদির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কীভাবে করতে হয়, তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছো আমাদের। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি, যে কীভাবে প্রচার-প্রচারণাকার্য চালাতে হয়, কীভাবে মানুষের কাছে যেতে হয়, কীভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কীভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এ শিক্ষা গ্রহণ করলাম। আমরা এ শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে, আমাদের রাজনীতিকে এ পর্যায়ে নিয়ে আসতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। হাদি, তুমি হারিয়ে যাবে না। কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে।’
ওসমান হাদিকে জাতি সবসময় স্মরণ করবে জানিয়ে ড. ইউনূস বলেন, ‘আমরা সেই মন্ত্র (হাদির দর্শন) নিয়ে সামনের পথে এগিয়ে যাব। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম। তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা সবসময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব।’
[Disclaimer:You may visit the news source-www.bonikbarta.com]

