Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমDhaka Postসাউথইস্ট ইউনিভার্সিটিতে ৪র্থ আইইইই কনফারেন্স অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ৪র্থ আইইইই কনফারেন্স অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) অনুষ্ঠিত হলো চতুর্থ ‘আইইইই কনফারেন্স অন পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস ২০২৫’। এ সম্মেলনে প্লেনারি সেশন, আলোচনা অনুষ্ঠান, ওয়ার্কশপসহ নানা আয়োজন ছিল।গত বৃহস্পতি ও শুক্রবার (৪ ও ৫ ডিসেম্বর) দুই দিনব্যাপী অনুষ্ঠানটির যৌথ আয়োজক ছিল আইইইই বাংলাদেশ সেকশন ও আইইইই ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশনস সোসাইটি (আইএএস) বাংলাদেশ চ্যাপ্টার।

এসইইউর মাল্টিপারপাস হলে আয়োজিত উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন এসইইউর উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম, সহ–উপাচার্য মোফাজ্জল হোসেন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন দেওয়ান মো. ফরিদ এবং বুয়েটের ইইই বিভাগের কনফারেন্স চেয়ার সেলিয়া শাহনাজ, টেকনিক্যাল চেয়ার শাইখ এ ফাত্তাহ ও অর্গানাইজিং চেয়ার এম ইমামুল হাসান ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন এসইইউর ইইই বিভাগের প্রভাষক ফারজানা আলম।

সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন, আকর্ষণীয় প্লেনারি ও আমন্ত্রিত অতিথিদের আলোচনা ও ওয়ার্কশপ অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া এই আয়োজনে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) ওয়ার্ল্ড সামিট ২০২৫ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের ওপর একটি আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে অংশগ্রহণকারীরা ধারণা ও সমাধান তুলে ধরেন। অধিকাংশ প্লেনারি বক্তা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও সিঙ্গাপুর থেকে ভাচুয়ালি যোগ দেন।

[Disclaimer:You may visit the news source-www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর