Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমআমার দেশগাজীপুরে একরাতে তিন বাসে আগুন

গাজীপুরে একরাতে তিন বাসে আগুন

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ভোর রাতে দাঁড়িয়ে থাকা ভিআইপি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে আনে ।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ভোর চারটার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় । খবর পেয়েছে মর্ডান ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনে । এ সময় আগুনে পুড়ে যায় বাসটির ভিতরের বসার সিট ।এদিকে গাজীপুরে চক্রবতি এলাকায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গেলো রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কের পাশের জ্যোতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।এছাড়াও গাজীপুরে শ্রীপুরে বেড়াইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । ভোর ৪টা ৫০ মিনিটে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা । আগুন লাগা সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসে কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনে বাসটির ইঞ্জিন ও সিট পুড়ে গেছে ।

[Disclaimer: You may visit the news source-www.dailyamardesh.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর