পিরোজপুরের কাউখালীতে পটকা মাছ খেয়ে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ফাতেমা আক্তার । এ ঘটনায় আরও ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে ভুমিহীন চরে এ ঘটনা ঘটে।চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টুও স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত শিশুর নানা হানিফ সরদার জানান, নদী থেকে শিকার করা অন্য মাছের সঙ্গে পটকা মাছ রাতে খাবারের সঙ্গে খায়। পরে তারা অসুস্থ বোধ করলে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে আমার নাতী মারা যায় এবং আমার স্ত্রী ও তিন মেয়েকে অসুস্থ অবস্থসায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই বিষয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: সুব্রত কর্মকার জানান, রাত ২টার দিকে পটকা মাছ খেয়ে গুরুতর আহত অবস্থায় ৫ জন হাসপাতালে আসে। তাদের মধ্যে ফাতেমা আক্তার নামে ৫ বছরের শিশুটি হাসপাতালে আসার আগেই মারা যায়।মৃত শিশুর মা সাবিনা আক্তার (২০), খালা সিমা (১৮) ও সুমনা (১৩) এবং আরেক বৃদ্ধা শিশুর নানী আকলিমা (৫৫) কে দ্রুত প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ডা. সুব্রত কর্মকার।
[Disclaimer:You may visit the news source-www.ittefaq.com.bd]

