Beta Ver. 0.04
Saturday, June 13, 2026
Homeসারাদেশময়মনসিংহফ্যানে ঝুলছিল স্বামী, বিছানায় স্ত্রী-সন্তানদের রক্তাক্ত লাশ

ফ্যানে ঝুলছিল স্বামী, বিছানায় স্ত্রী-সন্তানদের রক্তাক্ত লাশ

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে পৌর শহরের রানীর বাজার এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ওই বাসার বিছানায় রক্তাক্ত অবস্থায় স্ত্রী ও দুই সন্তানের লাশ এবং ফ্যানে ঝুলন্ত অবস্থায় স্বামীর মরদেহ পাওয়া যায়।নিহতরা হলেন – নরসিংদী জেলার রায়পুরা থানার আনারবাগ এলাকার গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাসে ছেলে জনি চন্দ্র বিশ্বাস (৩৫), তার স্ত্রী নিপা মল্লিক (৩০), তাদের ছেলে ধ্রুব চন্দ্র বিশ্বাস (৭) এবং মেয়ে কথা চন্দ্র বিশ্বাস (৫)।পুলিশ ও প্রতিবেশীরা ধারণা করছেন, সোমবার রাতের কোনো এক সময়ে স্বামী জনি তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করার পর নিজে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পুলিশ তার বাসা থেকে লাশ উদ্ধারের সময় স্ত্রী ও দুই সন্তানকে খাটের বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এবং স্বামী জনির লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল।বাসার মালিকের স্ত্রী রিনা বেগম জানান, গত তিন মাস আগে জনি এ বাসায় উঠেন। এ ঘটনায় ভৈরবে শোকের ছায়া নেমে আসে। লাশ দেখতে শত শত মানুষ বাসায় ভিড় করেন। পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টায় ৪ জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।নিহত জনির মা শিখা রানী বিশ্বাস বলেন, আমার ছেলে সোমবার সপরিবারে আমার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সারাদিন বাড়িতে থেকে রাতে ভৈরবের বাসায় চলে আসে। মঙ্গলবার বিকালে ফোনে খবর পাই তাদের মৃত্যুর ঘটনা। খবর পেয়ে দ্রুত ভৈরবে এসে দেখলাম আমার ছেলে, তার স্ত্রী ও দুই নাতির লাশ। এসব কথা বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে পড়েন।ভৈরব থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. শাহিন মিয়া জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর